Writer : Raja Banerjee
- Shipping Time : 10 Days
- Policy : Return/Cancellation?
You can return physically damaged products or wrong items delivered within 24 hours with photo/video proof.
Contact Customer Support for return initiation and receive return authorization via email. Securely package for return.
Refunds for eligible returns are processed within 7-10 business days via Bank Transfer.
Order cancellation allowed within 24 hours of placing it. Standard policy not applicable for undamaged/wrong product cases. Detailed info. - Genre : Essays>Social / Educational / Economic Criticism
- Publication Year : 2025
- ISBN No : 9789354256325
- Binding : Paste Board (Hard) with Gel Jacket
- Pages : 368
- Weight : 570 gms
- Height x Width x Depth : 8.5x5.5x1.5 Inch
If so, it will be notified
About the Book
কতগুলো অর্থবহ শব্দের সমষ্টি মানে একটি বাক্য। এমন অজস্র বাক্য মিলে তৈরি হয় অনুচ্ছেদ, পৃষ্ঠা এবং বই। কিন্তু যদি একটি মানুষের এবং তার পারিপার্শ্বিকের আজন্মলালিত স্বপ্ন, ভালবাসা এবং অবিরাম সংগ্রামকে দুই মলাটের মধ্যে জায়গা দিতে হয় তবেই বোধহয় তৈরি হয় এমন বই।
সকালে ঘুম ভেঙে যে চায়ের কাপে চুমুক দিয়ে সারা পৃথিবী দিন শুরু করে, সেই চায়ের জগতের ক্রমাগত ওঠাপড়া, চা-কে কেন্দ্র করে সংগ্রাম, একটা গোটা সমাজের ক্রমবিবর্তন, পৃথিবীর মানচিত্রে বাঙালির বিজয়ধ্বজা ওড়ানো এবং সর্বোপরি প্রকৃতির প্রতি অকুণ্ঠ প্রেম এই বইয়ের উপজীব্য। প্রখ্যাত ব্যক্তিত্ব রাজা ব্যানার্জির সহস্র বিনিদ্র রাত এবং অক্লান্ত দিনের রোজনামচা এই বইয়ের পাতায় পাতায় জায়গা করে নিয়েছে। কোনও পাঠক যদি পরিবেশকে ভালবাসেন, তাকে রক্ষা করতে ও লালন করতে চান, তবে তাঁর জন্য এই বই আদর্শ।
বইটি রাজা ব্যানার্জির লড়াইয়ের গাথা। শত প্রতিকূলতা সত্ত্বেও, প্রকৃতির জন্য, মানুষের জন্য, পাহাড়ের জন্য এবং সর্বোপরি চা বাগানের জন্য লড়াই চালিয়ে গেছেন তিনি। জৈব কৃষি ও প্রান্তিক মহিলাদের উন্নয়নের মাধ্যমে যে সুদূরপ্রসারী লক্ষ্যে তিনি এগিয়ে চলেছেন, এই বইয়ের প্রতি পৃষ্ঠায় সেটারই জলছবি আঁকা হয়েছে।
রাজা ব্যানার্জিঃ
স্বরাজ কুমার ব্যানার্জি ওরফে রাজা ব্যানার্জির জন্ম দার্জিলিংয়ের মকাইবাড়ি টি এস্টেটে। বিখ্যাত মকাইবাড়ি টি এস্টেটের মালিক গিরিশচন্দ্র ব্যানার্জির নাতি রাজা ব্যানার্জি কেবল একজন চা বাগানের মালিক নন, একজন বিশিষ্ট পরিবেশবিদ ও সংস্কারক হিসেবেও তাঁর সুনাম রয়েছে। প্রকৃতিকে ভালবেসে, চা বাগানকে কেন্দ্র করে তিনি অর্গানিক কৃষিকাজের যে মহান কর্মযজ্ঞ শুরু করেছিলেন— তা আজ জগৎ প্রসিদ্ধ। প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার শেখাতে শেখাতে পাহাড়ের মানুষদের জীবনযাপনের ধরন বদলে দেন তিনি।
